ডুমুরিয়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের ৩১শয্যার পুণ:নির্মিত নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ভবনের শুভ উদ্বোধন করেন। এসময় এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সুফিয়ান রোস্তম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা। এ সময় স্বাস্হ্য কমপ্লেক্স এ কর্মরত চিকিৎসকবৃন্দ,ভবন নির্মাণের ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য হাসপাতালের পুরাতন ভবন ভেঙ্গে সেখানে প্রায় ৯কোটি টাকা ব্যয়ে ৬তলা ভিত্তির উপর ৩তলা ভবন নির্মিত হয়েছে। ৩১শয্যার ভবনটির তৃতীয় তলায় ৪টি ওয়ার্ড ও ৪টি কেবিন এবং দোতলায় অফিস রুম ও অপারেশন থিয়েটার থাকবে।
Please follow and like us: