, || - ||

ডুমুরিয়া উপজেলার ভূমি কমিটি গঠন।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

শেখ সেলিম আকতার স্বপনকে সভাপতি ও সাংবাদিক শেখ মাহতাব হোসেনকে সাধারণ সম্পাদক করে খুলনার ডুমুরিয়া উপজেলার ৩১ সদস্য বিশিষ্ট ভূমি কমিটি গঠন করা হয়েছে। সামাজিক দুরত্ব বজায় রেখে মঙ্গলবার সকাল ১০:৩০মিনিটে ডুমুরিয়া উপজেলা শহীদ কমরেড শেখ আব্দুল মজিদ মিলনায়তনে উপজেলার ভূমি কমিটি গঠন করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা ভূমি কমিটি সাধারণ সম্পাদক ও কালের কন্ঠ খুলনা ব্যুরো প্রধান দৈনিক জন্মভূমির বার্তা সম্পাদক গৌরঙ্গ নন্দী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ভূমি কমিটির সাধারণ এ্যাডঃ বিহারী সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উত্তরণ প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান জমাদার, খুলনা জেলা পরিষদের সদস্য শোভা রাণী হালদার, উপজেলা পানি কমিটির সভাপতি গাজী গরহর, কেএম হযরত আলী সোনিয়া বেগম, খান আবু বকর, সাংবাদিক শেখ হেদায়েতুল¬াহ সরদার, সেলিম হোসেন, এ্যাডঃ দেবদাস হালদার, তাসলিমা বেগম, এ্যাডঃ মশিউর রহমান, উত্তরণ প্রতিনিধি মিজানুর রহামান, মোঃ আব্দুল আলিম, আবুল বাশার প্রমুখ।

Please follow and like us: