বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদে ভবতোষ মন্ডলকে আহ্বায়ক ও সৈকত মন্ডলকে সদস্য সচিব করে ডুমুরিয়া উপজেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার খুলনা জেলা কমিটির আহ্বায়ক কানাই মন্ডল ও সদস্য সচিব অভিজিৎ সরকার রাহুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
কমিটির অন্যরা হলেন যুগ্ম-আহবায়ক পবিত্র মন্ডল, সুশান্ত গাইন, নিত্যানন্দ বিশ্বাস, বাঁধন সাহা, অয়ন কবিরাজ, অয়ন সরকার, অয়ন বিশ্বাস (অন্ত), শুভ মল্লিক, সুপ্রিয় রায়, দেবাশীষ সরকার, দিপায়ন সরকার, সমীর রায়, সেবা দত্ত, রিপন মন্ডল, বিশ্বজিত বিশ্বাস ও সদস্য হিরামন সরকার সহ ৭১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এর আগে গত শুক্রবার বিকেলে উপজেলা শেখ আব্দুল মজিদ মিলনায়তনে যুব ঐক্য পরিষদের সভাপতি ভবতোষ মন্ডলের সভাপতিত্বে ও সদস্য সচিব কার্ত্তিক দাসের সঞ্চালনায় এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।