ছে যাক গ্লানি, ঘুচে যাক জরা
অগ্নিস্নানে শুচি হোক ধরা।এই স্লোগানকে ধারণ করে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০ টার সময় “বাংলা নববর্ষ-১৪২৯” উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা’র আয়োজন করা হয়। পুরোনো গ্লানি, হতাশা আর মলিনতাকে পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যাশায় ডুমুরিয়া বাসস্ট্যান্ড থেকে ড়ুমুরিয়া কালীবাড়ি পর্যন্ত মহাসড়ক প্রদক্ষিণ করে ডুমুরিয়া কলেজ-এ শোভাযাত্রা শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ আব্দুল ওয়াদুদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ কনি মিয়া, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক, কৃষি কর্মকর্তা মোঃ মোসাদ্দেক হোসেন, পিআইও মোঃ আশরাফ হোসেন প্রমুখ।
Please follow and like us: