পেশাজীবী সামাজিক সংগঠন ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলাব্যাপী শীতবস্ত্র বিতরণের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আটলিয়া ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে চুকনগর বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সংগঠনের প্রধান পৃষ্টপোষক, সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। প্রধান উপদেষ্টা প্রফেসর ডাঃ বিশ্বাস আখতার হোসেন ও সভাপতি অধ্যক্ষ আঃ রশীদ মোড়লের সম্মতিক্রমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক শামীম আহমেদ বাপ্পী, রবিউল ইসলাম বাবু, প্রধান শিক্ষিকা মিনতি কুণ্ডু, সিরাজ উদ্দীন সরদার, ইন্দ্রজিৎ রায়, সেলিম রেজা, সম কামাল হোসেন, সম নাজমুল বারী, হেলাল উদ্দিন সরদার, মামুন বিশ্বাস, সাংবাদিক গাজী আব্দুল কুদ্দুস, সাংবাদিক আব্দুস সালাম, মোসলেম উদ্দিন, ডাঃ আলমগীর হোসেন, ইয়াছিন মোল্যা, স্বেচ্ছাসেবী সদস্য সোহেল রানা, আলিমুল ইসলাম, অয়ন সরকার, শফিকুল ইসলাম রানা, কাজল সরকার, মেরাজ আল মামুন, গোলাম রসূল, জিএম ফরহাদ হোসেন, আকাশ ঘোষ প্রমুখ।
Please follow and like us: