, || - ||

ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া এমপি’র শারীরিক সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনায় সাঘাটায় দো’আ মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

গাইবান্ধার সাঘাটা উপজেলা আওয়ামী লীগ এবং যুবলীগের উদ্যোগে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাড. ফজলে রাব্বি মিয়া এমপি’র শারীরিক সুস্থ্যতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দো’আ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ জুন) উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নাজমুল হুদা দুদু, জেলা যুবলীগ সভাপতি শাহীদ হাসান লোটন, সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজিব, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নছিুর আলম স্বপনসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং যুবলীগের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এদিকে সাঘাটা উপজেলা যুবলীগ উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৬ দফা উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Please follow and like us: