চলমান সময়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় তরুণ মুফাসসির ও ইসলামী স্কলার মাওলানা ড.মিজানুর রহমান আল আজহারী কক্সবাজার সদরের খরুলিয়া এসেছেন।
এমন বার্তা দিয়ে মাইকিং, দীর্ঘ মাস ব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও পোষ্টারের মাধ্যমে ব্যাপক প্রচার করেন মাহফিল কমিটি ও স্থানীরা।
২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) জেলার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বৃহত্তর খরুলিয়ার দরগাহ পাড়া সংলগ্ন মাঠে বাদ মাগরিব হইতে মাহফিল শুরু হয় । মাহফিল আরম্ভ হওয়ার পর থেকে প্রধান বক্তা মিজানুর রজমান অাজহারীর জন্য অপেক্ষা থাকে হাজার হাজার শ্রোতা ও তার বক্তরা, যা জনস্রোতের পরিনত হয় । আজহারীর ওয়াজ শুনতে জেলার বিভিন্ন স্থান থেকে কয়েক লাখ নারী-পুরুষের সমাগম ঘটে।৷ এই জনস্রোত মাহফিল স্থল ছাড়িয়ে রামু চাকমারকোল থেকে ঝিলংজার খরুলিয়া বাাংলাবাজার কেলেজ গেইট পর্যযন্ত ছড়িিয়ে পড়ে।
দরগাহ পাড়া ইসলামী জনকল্যাণ পরিষদের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়। প্রধান অতিথি সদর-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান।
এ ছাড়ও মাওলানা আশরাফুল ইসলাম বিপ্লবী ও মাওলানা শফিউল হক জিহাদীসহ দেশবরেণ্য আলেমগণ বক্তব্য রাখেন।
ড.মিজানুর রহমান আল-আজহারী বর্তমান বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা। বাংলাদেশে বৃত্তি ও মেধাতালিকায় স্থান করে নিয়ে দাখিল ও আলিম পাস করে স্কলারশিপ নিয়ে উচ্চ শিক্ষার জন্য মিশর গমন করেন তিনি।
বিশ্ববিখ্যাত বিদ্যাপীঠ ঐতিহাসিক আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। তারপর মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে এমফিল সম্পন্ন করে বর্তমানে তিনি একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণা করছেন।
ইংরেজি, বাংলা ও আরবিতে সমানভাবে পারদর্শী মিজানুর রহমান আজহারী। বাংলাদেশ ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে ইসলামী বক্তা হিসেবে আলোচনা করেছেন। খরুলিয়ায় তার আগমনকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ বিরাজ করছে
Please follow and like us: