শুক্রবার , ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ড. ওয়াজেদ মিয়ার ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠান

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

মোঃ ইব্রাহিম হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ- আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ারজন্মবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, কোরআন খতম, মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেছেন, দেশ ও জাতির সেবায় নিষ্ঠার সঙ্গে কাজ করে যে অবদান রেখে গেছেন তা যুগে যুগে স্মরণীয় হয়ে থাকবে। ভালোবাসা, দেশপ্রেম ও নিঃস্বার্থভাবে জাতির জন্য দেশের উন্নয়ন ও মঙ্গলের জন্য তিনি নিরলস ভাবে কাজ করে গেছেন। আজ ১৬ ফেব্রুয়ারী ২০১৮ রোজ শুক্রবার বাদআছরটাউনহল ফল মার্কেট (চতুর্থ তলা) মোহাম্মদপুর ঢাকা, বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া স্মৃতি পাঠাগারে ড. এম এ ওয়াজেদ মিয়ার ৭৬তম জন্ম বার্ষিকী উপলক্ষে বক্তারা এই কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-১৩ আসনের উন্নয়নের রূপকার জননেতা এ্যাড. জাহাঙ্গীর কবির নানক এম.পি, বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা: কামরুল হাসান খান, উপচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন মোল্লা, সভাপতি, বাংলাদেশ কৃষক লীগ, আলোচক অধ্যক্ষ আব্দুস সাত্তার, সভাপতি, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ, সভায় সভাপতিত্ব করেন, এ্যাড. খোন্দকার শামসুল হক রেজা, সাধারণ সম্পাদক, বাংলাদেশ কৃষক লীগ, সভা পরিচালনা করেন, নূরুন নবী ভোলা, সাধারণ সম্পাদক, বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া স্মৃতি পাঠাগার পরিচালনা কমিটি ও সম্পদক মন্ডলীর সদস্য, বাংলাদেশ কৃষক লীগ এবং মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।

Please follow and like us: