শনিবার , ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

ঢাকাদক্ষিণ ইউপি বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মামুন আহমদ আর নেই

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

ঢাকাদক্ষিণ ইউপি বিএনপি নেতা ও ঢাকাদক্ষিণ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রাজমহলের সত্বাধিকারী মামুন আহমদ আর নেই। গতকাল সমবার (২ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৮ টার সৌদিতে ওমরাহ পালণকালে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে ডায়বেটিক ও শ^াসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

এদিকে বিএনপি নেতার  মৃত্যুতে শোক প্রকাশ করে মরহুমের শোক সন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সদ্য সাবেক জেলা সভাপতি আবুল কাহের শামীম, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ডা. আব্দুল গফুর. সাবেক সাধারণ সম্পাদক ভাদেশ্বর ইউপি চেয়ারম্যান, জিলাল উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুমান উদ্দিন মুরাদ. সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান উজ্জল,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কালাম, আমুড়া ইউপি চেয়ারম্যান রুহেল আহমদ, ফুলবাড়ী ইউপির চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়সল, সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মামুন আহমদ রিপন, গোলাপগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি আব্দুল আহাদ,সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, পৌর বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান উতু, সাধারণ সম্পাদক সালমান আহমদ, ঢাকাদক্ষিণ কলেজ ছাত্রনেতা কামিল তালুকদার, সুবেদ আহমদ,শাকিল প্রমুখ।

Please follow and like us: