বৃহস্পতিবার , ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

ঢাকাস্থ ছাগলনাইয়া সততা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।
ঢাকাস্থ ছাগলনাইয়া সততা সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৫ মার্চ) রাজারবাগ হোটেল আশ্রাফি মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে ঢাকাস্থ ছাগলনাইয়া সততা সমিতির সভাপতি শাহাদাত হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইসিবি’র চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক প্রফেসর আবু আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা শহরাঞ্চল-২ এর সমাজসেবা কর্মকর্তা জিয়াউর  রহমান চৌধুরী। অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল আজিজ। এসময় আমন্ত্রিত অতিথি বৃন্দ এবং ঢাকাস্থ ছাগলনাইয়া সততা সমিতির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us: