শনিবার , ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চৌদ্দগ্রামের যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সাতঘড়িয়া রাস্তার মাথায় মহাসড়কের পূর্ব পাশ থেকে ইয়াছিন আরাফাত নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। তিনি নোয়াখালীর সেনবাগ উপজেরার বিরাহীমপুর গ্রামের আবুল খায়েরের ছেলে। শুক্রবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ লোকমান হোসেন।
জানা গেছে, শুক্রবার সকালে পথচারীরা মহাসড়কের পাশেই অজ্ঞাতনামা এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার শেষে ফাঁড়িতে নিয়ে যায়। পরে সিআইডি পুলিশের সহযোগিতায় লাশের পরিচয় শনাক্ত হয়। ধারণা করা হচ্ছে, যানবাহনের ধাক্কায় ওই যুবক নিহত হয়েছেন। তার আনুমানিক বয়স ২৮ বছর। তাঁর পড়নে লুঙ্গি ও গায়ে কালো হাফ শার্ট ছিল।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ লোকমান হোসেন বলেন, ‘লাশের পরিচয় শনাক্তের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে’।

Please follow and like us: