দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা টুয়েন্টিফোর লাইভ ডটকম এর প্রধান সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন গোলাম মোস্তফা জীবন। ঢাকা টুয়েন্টিফোর লাইভ ডটকম নিউজ পোর্টালের সুপ্রিয় পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গোলাম মোস্তফা জীবন এখন থেকে পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।
গোলাম মোস্তফা জীবন সিরাজগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাংলায় অনার্স, মাস্টার্সসহ এলএলবি (পাশ) সম্পন্ন করে দেশের শীর্ষ স্থানীয় ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টার দিয়ে সাংবাদিকতা শুরু করেন। এরপর দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি এশিয়ান এজ পত্রিকার প্রধান প্রতিবেদক হিসেবে কাজ করেছেন তিনি। সর্বশেষ ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকায় কনসালট্যান্ট এডিটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
Please follow and like us: