ঢাকা রেঞ্জের সেরা অফিসার ইনচার্জ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) খোন্দকার ইমাম হোসেন। একই সাথে গাজীপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জও নির্বাচিত হয়েছেন তিনি। গত বুধবার (২৩ মার্চ) ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে উনার হাতে ক্রেস্ট,সনদ ও পুরস্কার তুলে দেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম,পিপিএম (বার)।
জানা গেছে, গাজীপুরের শ্রীপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে তিনি বিগত ৩০ জুন-২০২০ সালে যোগদান করেন। যোগদানের পর থেকে মামলা নিষ্পত্তি, গ্রেপ্তারি পরোয়ানা তালিম, অবৈধ মাদকদ্রব্য ও চোরাই গাড়ি উদ্ধারসহ জনবান্ধব পুলিশিংয়ে বিশেষ অবদান রাখায় ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় খোন্দকার ইমাম হোসেনকে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে নির্বাচিত করা হয়। এদিকে একই ক্যাটাগরিতে গাজীপুর জেলায় দ্বিতীয় বারের মত শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবেও নির্বাচিত হন তিনি। উনাকে সম্মাননা ক্রেস্ট ও সদন প্রদান করেন গাজীপুরের পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ বিপিএম।
গত রোববার (২০ মার্চ) তারিখে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নুরে আলম মিনা (অপরাধ) বিপিএম (বার) পিপিএম এর স্বাক্ষরিত এক চিঠিতে প্রথম স্থান অর্জনকারী পুলিশ সুপার, অফিসার ইনচার্জ ও এসআইদের পুরস্কার গ্রহণের জন্য প্রজ্ঞাপন দিয়ে একটি চিঠি প্রেরণ করা হয়।