আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা পূর্ব রাজাবাজার নাজনীন স্কুল এন্ড কলেজে ৫৮ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পরুস্কার বিতরণী অনুষ্ঠানে নাজনীন স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির চেয়ারম্যান এডভোকেট আলহাজ্ব গোলাম মোর্তুজা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল(এম পি)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদফতরের মহা পরিচালক প্রফেসর ড. সৈয়দ মোঃ গোলাম ফারুক, ঢাকা শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার বুলবুল আখতার, ঢাকা মহানগর উত্তর ২৭নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান খান ইরান প্রমুখ।
পরে অতিথিদ্বয় ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ‘নয়া আলো ডট কম’ পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভ কামনা রইল।
Sent from my Samsung Galaxy smartphone.
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থী পেলেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক
অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট, ককুষ্টিয়া।। ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আট শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮ পেয়েছেন। আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে তাদের এ পুরস্কার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৭২ শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পেয়েছেন বলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ওয়েবসাইট সূত্রে জানা গেছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের পদকপ্রাপ্তরা হলেন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের জাকারিয়া রহমান, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের জাহিদুল ইসলাম, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শাহাবুব আলম, আইন বিভাগের লাবনী আকতার,
অর্থনীতি বিভাগের আলমগীর হোসাইন, পরিসংখ্যান বিভাগের শাহরিয়ার মোর্শেদ, আইসিই বিভাগের ইমরান হোসাইন ভূঁইয়া ও ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের নাজনিন আকতার।
পদকগ্রহণ অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
Please follow and like us: