, || - ||

ঢাবির সব কেন্দ্র ছাত্রলীগের নিয়ন্ত্রণে

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নয়া আলো অনলাইন ডেস্ক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫টি কেন্দ্রের কোথায়ও ধানের শীষের এজেন্ট নেই। সর্বশেষ এনএক্স (কাজী মোতাহার হোসেন ভবন) কেন্দ্রের এজেন্টদের বের করে দিয়েছে নৌকার সমর্থকরা। এখন সব কেন্দ্রই নৌকার দখলে। বাইরে ছাত্রলীগের নেতাকর্মীদের বিপুল উপস্থিতি। তবে ভেতরে ভোটার নেই।  ঢাবির ৫টি কেন্দ্র হলো- কার্জন হল, উদয়ন স্কুল, ইউনিভার্সিটি ল্যাবরেটরি, জিমনেসিয়াম, এনএক্স ভবন।
জিমনেসিয়াম কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আমিনুল ইসলাম বলেন, ধানের শীষের এখন কোন এজেন্ট নেই। তারা হয়তো দুপুরের খাওয়া খেতে গেছেন। তিনি বলেন, কোন এজেন্টকে বের করে দেয়ার অভিযোগ করেনি। উদয়ন স্কুল কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সাইদুর রহমান বলেন, ধানের শীষের কোন এজেন্ট এ মুহুর্তে নেই।

তবে কেউ কাউকে বের করে দেয়ার অভিযোগ করেনি তার কাছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম বলেন, আমাদের কোন এজেন্ট নেই বর্তমানে। সব কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দিয়েছে। সর্বশেষ এনএক্স ভবন কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়া হয়।

Please follow and like us: