মঙ্গলবার , ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

তজুমদ্দিনে ১৫ দিনেও অজ্ঞাত লাশের পরিচয় মিলেনি

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

ভোলার তজুমদ্দিনের চরজহিরউদ্দিনের নিশ্চিন্তপুর সংলগ্ন মেঘনা নদীতে পাওয়া অজ্ঞাত পুরুষ লাশ উদ্ধারের ১৫ দিন অবিহিত হলেও এখনো লাশের পরিচয় ও স্বজনের সন্ধান মিলেনি। থানা অফিসার ইন-চার্জ এসএম জিয়াউল হক জানান, অনুমান ২৮ বছর বয়সী অজ্ঞাত পুরুষ লাশ উদ্ধারের পর অপমৃত্যু মামলা শেষে ছবি ও আলামত বিভিন্ন থানায় পাঠানো হয়েছে। ময়না তদন্ত ও ডিএনএ সংরক্ষণের পর ভোলা আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে লাশ দাফন করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা এসআই সানাউল্লাহ জানান, ১৩ ফেব্রুয়ারী সকালে চরজহিরউদ্দিনের বড়মলংচড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নিশ্চিন্তপুর ৯০ নং কলোনী সংলগ্ন মেঘনার তীর থেকে ভাসমান অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করা হয়। লাশের গায়ে ছিল হলুদ রংয়ের হাফহাতা পুরানো গেঞ্জি, ভিতরে সাদা পুরানো সেন্টুগেঞ্জি ও বাম হাতে ঘড়ি। মামলা নং ০২/২০২০ ।

Please follow and like us: