আর কিছুদিনের মধ্যে প্রকৃতি থেকে চলতি শীত মৌসুম বিদায় নিবে। মন তবুও যেনো শেষ হতে দিতে চাচ্ছেনা পিঠাপুলি ও মজার রসের মাস। সিরাজগঞ্জের তাড়াশে ভোর রাত থেকে সকাল পর্যন্ত, রঙ্গে রসে ভরপুর-তাড়াশ উত্তর বাধ ও গোডাউন মোড়। তাড়াশ সদরে প্রবেশ দ্বার বিশেষ করে খালকুলা মহিষলুটি রোড, ভুইয়াগাতী ও সলঙ্গা রোড দিয়ে পুর্ব দক্ষিণ এলাকার বিভিন্ন বয়সের মানুষ রাত ৩টা থেকে শুরু করে সকাল ৮টা নাগাদ বিভিন্ন যানবাহনে তন্মধ্যে উঠতি বয়সের ছেলেমেয়েরা মোটরসাইকেলে উদ্ভট শব্দে প্রবেশ করে তাড়াশ সদরে। এ মানুষ গুলো আসে মুলত, তাড়াশের প্রাচীন-ঐতিহ্যের বাহন খেজুর গাছের সু-মিষ্ট রসের স্বাদ নিতে। আর এসময় সৃষ্টি হয় তারুণ্যের মিলন মেলা যা মৌসুম পর্যটন এলাকায় পরিনত হয়। এসময় কেউ খেজুর রস খাওয়ার ভিডিও বানাচ্ছে, কেউ টিকটক করছে, কেউ লাইভ করছে, অনেকে নানা অঙ্গভঙ্গি করে সময়টা দারুণ উপভোগ করছে। তাড়াশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা যায়, তাড়াশ চলনবিলে প্রায় ২শ হেক্টর জমির উপর প্রায় ১লাখ ২০ হাজার খেজুরের গাছ রয়েছে। এ সমস্ত গাছ থেকে প্রতি বছর প্রায় ১ হাজার ৫৫০ মেঃটন রস পাওয়া যায়। যা দিয়ে তৈরি হয় ১ হাজার ৩৫০ মেঃটন সুস্বাদু খেজুরের গুড়। এদিকে সামাজিক সংগঠন ভিলেজ ভিশন বাংলাদেশ তাড়াশ উপজেলার প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় খেজুরের বীজ ও তালের বীজ রোপণ সহ, বেশকিছু পদক্ষেপ পরবর্তী বাস্তবায়ন করে যাচ্ছে। তন্মধ্যে ২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত একলক্ষ খেজুরের ও তালের বীজ রোপন করে গাছের সম্প্রসাণ বৃদ্ধি ও খাঁটি খেজুরের রস আর গুড় নিশ্চিত করণ। এছাড়াও ভিলেজ ভিশন উপজেলার গাছ ও গাছিদের নিপা ভাইরাস প্রতিরোধে ভেজাল মুক্ত ফ্রেশ রস ও গুড় আহরোণ ও তৈরির বিষয়ে উপজেলা প্রশাসন ও গাছিদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার জনাব সুইচিং মং মারমা, তাড়াশ উপজেলার খেজুরের রস ও গুড়, ন্যাচরাল ফুড ব্যান্ড হিসেবে ঘোষণা দিয়েছে। ভিলেজ ভিশন বাংলাদেশ এর সভাপতি খোন্দকার শরীফ আহমেদ বলেন, তাড়াশ উপজেলায় খেজুরগাছ ও তালের গাছ বৃদ্ধির কাজ চলমান, লক্ষ্য আগামী প্রজন্ম যেন বজ্রপাত নিরোধ প্রাকৃতিক ম্যাগনেট খ্যাত তালগাছ এবং মুখরোচক সুস্বাদু খেজুররস ও গুড় আহরোণে স্বয়ং সম্পুর্ণতা অর্জন করতে পারে। পাশাপাশি উপজেলার এই প্রাকৃতিক সম্পদ কিভাবে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুুদ্রা আয় করা যায়, সঠিক মুল্যায়ন ও ব্যাপক প্রচার প্রসারে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ভিলেজ ভিশন।
সোমবার , ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি
তাড়াশের ন্যাচরাল ফুড ব্যান্ড খেজুরের রস ও গুড়
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- শফিকুল ইসলাম. তাড়াশ,সিরাজগঞ্জ ,করেসপন্ডেন্ট।
Please follow and like us: