শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

তাড়াশে অবহেলিত শিশু কিশোরদের ঈদের পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- শফিকুল ইসলাম. তাড়াশ,সিরাজগঞ্জ ,করেসপন্ডেন্ট।
সিরাজগঞ্জের তাড়াশে আসন্ন ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার লক্ষ্যে ভিলেজ ভিশন বাংলাদেশ এর সার্বিক সহোযোগিতায় ৫০জন অবহেলিত সামাজিক সুযোগ সুবিধা বঞ্চিত শিশু কিশোরের হাতে তুলে দেন নতুন পোশাক, খাদ্য সামগ্রী, ও একটি করে ফলজ গাছ। বুধবার ৩এপ্রিল তাড়াশ উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত শরীফ খোন্দকারের সভাপতিত্বে এবং সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার জনাব সুইচিং মং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এ কে এম মনিরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন ভিলেজ ভিশনের উপদেষ্টা মাওলানা আঃ ওয়াহাব। উক্ত আয়োজনটি সামাজিক সংগঠন ভিলেজ ভিশনের উদ্যোগে এবং দেশের ও দেশের বাইরের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দেয়া আর্থিক সহায়তায় ৫০জন শিশু কিশোরের তুলে দেয়া হয় ১টি করে নতুন পোশাক ১৮ আইটেমের একটি করে ব্যাগ এবং ১টি করে ফলজ গাছ। উক্ত আয়োজনের সভাপতি শরীফ খোন্দকার বলেন আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্ঠায় অসহায় অবহেলিত মানুষের মুখে একটু হাসি ফোটাতে পারি তবেই আমাদের এই প্রচেষ্টার সার্থকতা পাশাপাশি সমাজের সামর্থ্যবান সবাইকে এসব অসহায় মানুষের পাশে দাড়ানোর আহবান জানান।
Please follow and like us: