, || - ||

তাড়াশে অসহায় ইউ পি সদস্য খোদেজার পাশে দাড়ালো “ভিলেজ ভিশন”

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- শফিকুল ইসলাম. তাড়াশ,সিরাজগঞ্জ ,করেসপন্ডেন্ট।

“মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য” সিরাজগন্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের ৭,৮,৯ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের দুই দুবার নির্বাচিত মেম্বার হয়েও মানবেতর জীবনযাপন করা খোদেজা খাতুন (৭১) কে সামাজিক সংগঠন ভিলেজ ভিশনের মাধ্যমে নতুন টিনের ঘর, টিউবওয়েল ও বাথরুম তৈরি করে দেয়া হয়েছে। খোদেজা একজন জনপ্রতিনিধি হয়েও মানবেতর জীবনযাপন করছে, তথ্য পেয়ে গত ১০/৬/২২ সামাজিক সংগঠন “ভিলেজ ভিশনে”র প্রতিনিধিরা তার বাড়িতে গিয়ে একটি ভিডিও প্রতিবেদন তৈরি করে ফেসবুকে স্ট্যাটাস দেয়। সেই পোস্ট দেখে প্রথম আলো রায়গঞ্জ প্রতিনিধি সাংবাদিক সাজেদুল আলম ১৫/৬/২২ তারিখে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।এরপর থেকে “ভিলেজ ভিশন” চেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে  কার মাধ্যমে খোদেজা খাতুনকে ঘর দেয়া যায়। কিছুদিন পরে সামাজিক সংগঠন “প্রচেষ্টার” পরিচালক শাহবাজ খান সানি তাড়াশের ইউএনও মহোদয়কে বলে আপনার মাধমে একটা ঘর আমি তাড়াশে দিবো। ইউএনও মহোদয় ভিলেজ ভিশনের পরিচালক শরীফ খোন্দকার কে ডেকে মহিলা মেম্বারের বাড়িতে পুনরায় ভিজিট করতে পাঠায়। প্রতিবেদনে বলা হয় আজ অব্দি সে কিছুই পায়নি। পরে “প্রচেষ্টার” পরিচালক শাহবাজ খান সানি, মান্নান চ্যারিটেবল ট্রাষ্টের অর্থায়নে বর্তমান মেম্বার মোছাঃ খোদেজা খাতুন কে বসবাসের জন্য  একটি নতুন টিনের ঘর, টিউবওয়েল ও বাথরুম নির্মাণ করে দেয়া হয়। যা শনিবার ৯/৯/২৩  হস্তান্তর করা হয়। এ বিষয়ে ভিলেজ ভিশনের পরিচালক শরীফ খোন্দকার বলেন আর্ত মানবতার ডাকে সারা দিয়ে সমাজের অবহেলিত ও সুযোগ সুবিধা বঞ্চিতের সহযোগিতায় ভিলেজ ভিশন সবসময় পাশে ছিল এবং থাকবে। এ-সময় উপস্থিত ছিলেন “প্রচেষ্টার” পরিচালক শাহবাজ খান সানি, শাহজাদপুর,যমুনা টিভির প্রতিনিধি জনাব জি এম রুবেল, তাড়াশ স্বেচ্ছায় রক্ত দান সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মাসুম বিল্লাহ, স্বপ্ন নিয়ে পথ চলার পরিচালক বাহাদুর, ভিলেজ ভিশনের পরিচালক শরীফ খোন্দকার ভিলেজ ভিশনের ভলান্টিয়ার সিয়াম, সাগর ও শামীম প্রমুখ।

Please follow and like us: