আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসন ৬৪, সিরাজগঞ্জ ৩ তাড়াশ রায়গঞ্জ ও সলংগা আসনে আওয়ামীলীগ দলীয় এম পি মনোনয়ন প্রত্যাশী, সাবেক সেনা কর্মকর্তা অবঃ বিগ্রেঃ জেঃ নজরুল হাসান মানিক তাড়াশ উপজেলার গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেন। গতকাল রোববার সন্ধ্যায় তাড়াশ বারোয়ারী বটতলায় তার ব্যক্তিগত কার্যালয়ে এই মতবিনিময়ের আয়োজন করেন। এসময় উপস্থিত ছিলেন তাড়াশ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাই টিভির চলনবিল প্রতিনিধি সনাতন দাস এবং বর্তমান সভাপতি সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি সামিউল শামীম। এছাড়াও উপস্থিত ছিলেন তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক ভোরের দর্পন পত্রিকার উপজেলা প্রতিনিধি আঃ বারী খোন্দকার ও সাংগঠনিক সম্পাদক দৈনিক আজকের সিরাজগঞ্জ পএিকার উপজেলা প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা প্রেস ক্লাবের আহবায়ক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি হোসনেয়ারা নাসরিন দোলন ও যুগ্ম আহবায়ক আনন্দ টিভির চলনবিল প্রতিনিধি সোহেল রানা সোহাগ সহ বিভিন্ন প্রিন্ট ও মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।
Please follow and like us: