, || - ||

তাড়াশে এসএসসি বিদায় ষষ্ঠ শ্রেনীর বরন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- শফিকুল ইসলাম. তাড়াশ,সিরাজগঞ্জ ,করেসপন্ডেন্ট।
সিরাজগঞ্জের তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা, এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবাগত ছাত্র -ছাত্রীদের বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিদ্যালয় চত্বরে  ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান মনি, তাড়াশ পৌর মেয়র মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস ছালাম। এ সময় অন্যান্যের  মধ্যে বক্তব্য রাখেন  উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর আলম লাবু, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ আলী বিদ্যুৎ, বিদ্যালয়ের ছাত্রী অঙ্কিতা কর্মকার প্রমুখ।
Please follow and like us: