সিরাজগঞ্জের তাড়াশে কৃষকের গোয়াল ঘরের তালা ভেঙ্গে ৫টি গরু চুরি করে নিয়েছে চোরের দল। শনিবার (২০ জানুয়ারী) গভীর রাতে উপজেলার ইউনিয়নের নওগাঁ ইউনিয়নের কালিদাসনীলি গ্রামে এ ঘটনা ঘটে। গরু চুরির ঘটনাটি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য গাজীউর রহমান। কালিদাসনীলি গ্রামের কৃষক আজাদ ও মুজিবর রহমান প্রতিদিনের ন্যায় গোয়াল ঘরে তালা দিয়ে ঘুমিয়ে পড়েন। রাতের কোন সময় চোরের দল তার গোয়াল ঘরের তালা ভেঙ্গে ৫টি ষাড় গরু চুরি করে নিয়ে পালিয়ে যায়। যার আনুমানিক মুল্য ৮ লক্ষ টাকা। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক আজাদ বলেন, চুরি যাওয়া গরুগুলো খুঁজে পাওয়ার জন্য বিভিন্ন হাটে লোক পাঠিয়েছি । আমরা সর্বস্বান্ত হয়ে গেলাম। এই গরু গুলো আমাদের পরিবারে বড় একটি আয়ের উৎস ছিল, এখন কিভাবে ছেলে মেয়েদের নিয়ে সংসার চালাবো বুঝতে পারছি না।এ বিষয়ে তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন, চুরি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করা হচ্ছে। গরুগুলো নিয়ে চোরের দল মাঠের মধ্যে দিয়ে পালিয়েছে। প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানদের লোকজন দিয়ে এলাকা পাহারা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি পুলিশের পাহারা জোরদার করা হয়েছে।
, || - ||
তাড়াশে কৃষকের গোয়াল ঘরের তালা ভেঙে ৫টি গরু চুরি
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- শফিকুল ইসলাম. তাড়াশ,সিরাজগঞ্জ ,করেসপন্ডেন্ট।
Please follow and like us: