, || - ||

তাড়াশে কৃষকের গোয়াল থেকে ৭টি গরু চুরি

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- শফিকুল ইসলাম. তাড়াশ,সিরাজগঞ্জ ,করেসপন্ডেন্ট।
সিরাজগঞ্জের তাড়াশে কৃষক আয়নাল হকের গোয়াল ঘরের তালা ভেঙ্গে সাড়ে ১১ লাখ টাকা মূল্যের ৭টি গরু চুরি করে নিয়েছে চোরের দল। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার পৌর এলাকার ভাদাশ গ্রামে এ ঘটনা ঘটে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে কৃষক আয়নাল হক জানান, প্রতিদিনের মতো গোয়াল ঘরে তালা দিয়ে ঘুমিয়ে পড়েন। রাত প্রায় আড়াইটার দিকে ঘুম থেকে জাগা পেয়ে গোয়াল ঘরে গিয়ে দেখেন গোয়াল থেকে চোরের দল গরু নিয়ে রাস্তায় রাখা ট্রাকে তুলছে। এ সময় আয়নাল চিৎকার করতে থাকলে চোরের দল তাঁকে গুলি করে মেরে ফেলার হুমকী দিতে থাকে। তার চিৎকারে আশে পাশের লোকজন আসতে আসতে ৫ টি বড় গরু সহ ২ টি ছোট বাছুর গরু চুরি করে পালিয়ে যায় । গরু গুলোর আনুমানিক মূল্য সাড়ে ১১ লাখ টাকা। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে তাড়াশ থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানদের গ্রাম পুলিশ দিয়ে এলাকা পাহারা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি পুলিশের পাহারা জোরদার করা হয়েছে।
Please follow and like us: