শনিবার , ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

তাড়াশে তিন দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- শফিকুল ইসলাম. তাড়াশ,সিরাজগঞ্জ ,করেসপন্ডেন্ট।
সিরাজগঞ্জের তাড়াশে মহান বিজয় দিবস উপলক্ষে তিন দিন ব্যাপী বিজয়মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ওই মেলার আয়োজন করা হয়। রবিবার সকালে তাড়াশ উপজেলা পরিষদ চত্বরে তিন দিন ব্যাপী বিজয়মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুইচিং মং মারমা। উদ্বোধন শেষে ইউএনও সুইচিং মং মারমা বিজয় মেলায় অংশ নেয়া, কুঠির শিল্প, হস্তশিল্প, পিঠা-পুলি, কারুশিল্প ও বিজয় দিবসের তাৎপর্য নিয়ে লিখিত বইয়ের স্টলসহ অর্ধশতাধিক স্টল ঘুরে দেখে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক মিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, তাড়াশ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম নিরাপদ দাস, তাড়াশ মহিলা ডিগ্রী কলের অধ্যক্ষ জাফর ইকবাল, তাড়াশ প্রেসক্লাব সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ প্রমূখ। এ সময় ইউএনও সুইচিং মং মারমা বলেন, সরকারের নির্দেশনা অনুয়ায়ী উপজেলা পরিষদ চত্বরে তিন দিন ব্যাপী বিজয়মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বিভিন্ন উদ্যাক্তারা তাদের উৎপাদিত পণ্যসামগ্রী নিয়ে যে সকল স্টল প্রদর্শন করছেন তা সকলকে মুগ্ধ করেছে। বিজয়ের স্মৃতিকে ধরে রাখতেই এ ধরণের উদ্যোগ নেয়া হয়েছে।
Please follow and like us: