, || - ||

তাড়াশে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন বাড়ছে ঠান্ডা জনিত রোগ কৃষিকার্য ব্যহত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- শফিকুল ইসলাম. তাড়াশ,সিরাজগঞ্জ ,করেসপন্ডেন্ট।

প্রবাদ আছে “মাঘে কাপে বাঘ” সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় গত চার দিন থেকে ঘনকুয়াশা ও হিমেল হাওয়ায় জেঁকে বসেছে শীত। পৌষের শেষ মাঘের শুরুতে হাড় কাঁপানো শীতের কামড়ে কাঁপছে উপজেলাবাসী। সোমবার বিকাল পর্যন্ত উপজেলার কোথাও সূর্যের মুখ দেখা যায়নি। গত কয়েক দিন থেকেই দিনেরাতে তীব্র শীত ও ঘনকয়াশার চাদরে ঢাকা ছিলো সর্বত্র। তাপমাত্রা নেমে আসার পাশাপাশি প্রচন্ড হিমেল হাওয়ায় অচল হয়ে পড়েছে এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনযাত্রা সেই সাথে ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে কোমলমতি শিশু ও বয়স্করা। তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত কয়েকদিন ধরে জ্বর ঠান্ডা ও শ্বাসকষ্ট জনিত রুগীর চাপ সামলাতে হিমসিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের। এদিকে স্থানীয় কৃষি বিভাগ ইরি বোরো ধানের চারা রোপন ও রবি ফসলের ক্ষতি রোধে কৃষকদের সতর্কতা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছে। সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ঘণকুয়াশা ও উত্তরের হিমেল হাওয়ার কারনে প্রধান প্রধান সড়ক গুলিতে গণপরিবহন ছিলো কম। বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে বাজারে আসতে দেখা যায়নি। অপরদিকে শীত জেঁকে বসায় গরম কাপড়ের দোকানে উপছে পড়া ভীড় লক্ষ্য করা যাচ্ছে। ঘন কুয়াশার সাথে হিমেল হাওয়া যুক্ত হয়ে জনজীবন নাকাল করে তুলেছে। দুপুরের আগে এমনি কোন কোন দিনের শেষ অংশেও সূর্যের দেখা মিলছে না। প্রচন্ড ঠান্ডা ও ঘন কুয়াশার কারনে খেটে খাওয়া সাধারন মানুষ বিশেষ করে ভ্যান-রিক্সা শ্রমিক ও কৃষক-কৃষানীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেকেই রান্নার চুলায় অথবা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছে। তাড়াশ কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম বলেন, রবিবার  সকালে তাড়াশের  সর্বনিম্ন আবহাওয়া রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। আরও দুয়েক দিন কুয়াশাচ্ছন্ন থাকতে পারে এবং বয়ে যেতে পারে শৈতপ্রবাহ, এমনকি আগামী ১৮ থেকে ২০ তারিখের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তারপরে তাপমাত্রা ধিরে ধিরে বাড়বে।

Please follow and like us: