সিরাজগঞ্জের তাড়াশে দৈনিক যায়যায়দিন পত্রিকার’ ফ্রেন্ডস ফোরামের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সারাদেশের ন্যায় তাড়াশ উপজেলায় সমাজের অবহেলিত সুবিধা বন্চিতদের পাশে দাড়াতে এবং সামাজিক উন্নয়ন মূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার লক্ষ্যে রবিবার বিকেলে তাড়াশ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে, ভিলেজ ভিশনের পরিচালক শরিফ খন্দকারের সভাপতিত্বে ফ্রেন্ডস ফোরামের আহ্বায়ক কমিটি গঠনের জন্য এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে সর্বসম্মতি ক্রমে খন্দকার শরীফ আহবায়ক, মোঃ শফিকুল ইসলাম, মোঃ রেজাউল করিম হৃদয়, মোঃ মাসুম বিল্লাহকে যুগ্ন আহবায়ক, মোঃ আব্দুল বারী খন্দকারকে সদস্য সচিব এবং মোঃ আবদুল মাজেদ, মোঃ তাইবুর খন্দকারকে যুগ্ম সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন মোছাঃ শায়লা পারভিন, মোছাঃ জেসমিন খাতুন, মোঃ গোলাম সরোয়ার, মোঃ শহিদুল ইসলাম রিপন, মোঃ শাহাদত হোসেন খন্দকার, ইঞ্জিনিয়ার গোপাল মোহন্ত, রিন্টু মাল, বিপুল, মোঃ রিপন চৌধূরী, সবুজ কুমার , মোঃ নাজমুল হাসান মেহেদী,মোঃ রিপন।
, || - ||
তাড়াশে দৈনিক যায়যায়দিন পত্রিকার” ফ্রেন্ডস ফোরামের আহ্বায়ক কমিটি গঠন
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- শফিকুল ইসলাম. তাড়াশ,সিরাজগঞ্জ ,করেসপন্ডেন্ট।
Please follow and like us: