শনিবার , ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

তাড়াশে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান সহ আটক ৬

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- শফিকুল ইসলাম. তাড়াশ,সিরাজগঞ্জ ,করেসপন্ডেন্ট।
সিরাজগঞ্জের তাড়াশে নাশকতার মামলায় দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জ্ঞানেন্দ্র নাথ বসাক সহ ৬ জনকে আটক করেছে তাড়াশ থানা পুলিশ ও র‍্যাব ১২ একটি অভিযানিক দল। আটককৃতরা হলেন দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ বসাক (৪৬), একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সাদ্দাম হোসেন (৪০), ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন (৪৬), ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম,(৪৩) তাড়াশ কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস নাজির উদ্দিন, নওগাঁ ইউনিয়ন যুবলীগের সদস্য মোঃ বাবু হোসেন (৪২) কে আটক করেছে তাড়াশ থানা পুলিশ ও র‍্যাপিড একশন ব্যাটালিয়ন র‍্যাব ১২।
উল্লেখ্য, ২০১৮ সালে ১১ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ও সিরাজগঞ্জ-৩ আসনের তিন বারের নির্বাচিত সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী প্রচারণা চলাকালে তার গাড়ি বহরে হামলা, ভাঙচুর ও হত্যা চেষ্টা মামলায় তাদের আটক করা হয়েছে।
এ ব্যাপারে র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল (বিএন) এম আবুল হাসান সবুজ জানান, নাশকতার মামলায় তাদেরকে দেশীগ্রাম ইউনিয়ন পরিষদ থেকে আটক করা হয়েছে। এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন জানান, আটককৃতদের কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Please follow and like us: