, || - ||

তাড়াশে প্রধান মন্ত্রীর উপহার দৃষ্টি নন্দন মডেল মসজিদের উদ্বোধন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- শফিকুল ইসলাম. তাড়াশ,সিরাজগঞ্জ ,করেসপন্ডেন্ট।

বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনি ইস্তেহারের অঙ্গিকার অনুযায়ী সারা দেশে ৫৬৪টি দৃষ্টি নন্দন মডেল মসজিদ নির্মাণের ঘোষণা দেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় সোমবার ৩০/১০/২০২৩ ষষ্ঠ ধাপে আরও ৫০টি মডেল মসজিদের শুভ উদ্বোধনের আয়োজন করা হয়েছে, সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের তাড়াশে নির্মাণাধীন দৃষ্টি নন্দন মডেল মসজিদের উদ্বোধন উপলক্ষে সাধারণ মানুষের মাঝে বেশ কিছুদিন ধরেই এক অজানা শিহরণ আনন্দ ঘন পরিবেশ বিরাজ করছে। প্রতিক্ষার অবসান ঘটিয়ে আজ সেই মাহেন্দ্রক্ষণে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ভার্চুয়াল কন্ফারেন্সের মাধ্যমে তাড়াশ উপজেলাবাসী কে মডেল মসজিদ শুভ উদ্বোধন ঘোষণার মাধ্যমে ধর্মপ্রান মুসলমানদের জন্য উন্মুক্ত করে দেন। উদ্বোধন উপলক্ষে নবনির্মিত মডেল মসজিদের ফ্লোর গ্রাউন্ডে উপজেলা ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোস্তাফিজুর রহমান। উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন তাড়াশ রায়গঞ্জ ও সলংগার মাননীয় সংসদ সদস্য ডাঃ আব্দুল আজিজ এমপি। আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, পৌর মেয়র আঃ রাজ্জাক, সহকারী কমিশনার ভুমি খালিদ হাসান, তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সনজিত কর্মকার যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর আলম, এছাড়াও উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফরহাদ আলী, বিশেষভাবে উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের আলেম ওলামা হাফেজগন এবং জাতির শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধারা ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের নির্বাচনের ইস্তেহার অনুযায়ী ২০১৭ সালে ধর্ম মন্ত্রনালয় এই প্রকল্প হাতে নেয় এবং বাস্তবায়নের দায়িত্ব পায় বাংলাদেশ ইসলামি ফাউন্ডেশন। সে অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ৫৬৪ টি মডেল মসজিদ নির্মাণের ঘোষণা দেন, যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৯ হাজার ৪৩৫ কোটি টাকা। তালিকা অনুযায়ী তাড়াশ বাজারের দক্ষিণে মার্কাজ মসজিদ সংলগ্ন ৪০শতাংশ জায়গার উপর নির্মিত হয়েছে তৃতীয় তলার আধুনিক দৃষ্টিনন্দন মডেল মসজিদটি।

যার ব্যয় ধরা হয়েছে ১৩কোটি ৪১লাখ ৮০হাজার টাকা। ইতিমধ্যে  মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা  চলতি বছরের ৩০ জুলাই পর্যন্ত মোট ২৫০টি মডেল মসজিদের উদ্বোধন করেছেন। উদ্বোধন পরবর্তী মডেল মসজিদের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে, উপজেলা সংশ্লিষ্ট ইসলামি ফাউন্ডেশন কর্মকর্তা বলেন, আধুনিক সুযোগ সুবিধা সংবলিত সুবিশাল এই মডেল মসজিদে প্রতিবছর ১৪ হাজার হাফেজ তৈরি হবে, একসঙ্গে ৯০০ মুসল্লী নামাজ আদায় করতে পারবে সে ক্ষেত্রে থাকবে নারী ও পুরুষের আলাদা অজু ও নামাজ আদায়ের সুবিধা। আরো থাকবে ইমাম ও মোয়াজ্জিনের আবাসন সুবিধা, লাইব্রেরী ও গবেষণা কেন্দ্র, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, কোরআন হেফজ বিভাগ, শিশু শিক্ষা বিভাগ, অতিথি ও বিদেশি পর্যটকদের আবাসন সুবিধা, মৃতদেহ গোসলের ব্যবস্থা সহ আরো অনেক ধর্মীয় কেন্দ্রিক অনেক সুযোগ সুবিধা।

Please follow and like us: