, || - ||

তাড়াশে ভাতিজার শাবলের আঘাতে প্রান গেলো চাচার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- শফিকুল ইসলাম. তাড়াশ,সিরাজগঞ্জ ,করেসপন্ডেন্ট।

সিরাজগঞ্জের তাড়াশে ভাতিজার শাবলের আঘাতে চাচা মসলেম উদ্দিন (৭০) নিহত হয়েছেন শনিবার ৩০/০৯/২৩ সকালে উপজেলা সগুনা ইউনিয়নের চরকুশাবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে তাড়াশ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যার সাথে জড়িত ভাতিজা সাগর আহমেদ জালালকে (৩৫) গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা সগুনা ইউনিয়নের চরকুশাবাড়ী গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে মোসলেম উদ্দিনের সঙ্গে ভাতিজা সাগর আহম্মেদ জালালের দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে ভোর ৫ টার দিকে কথা কাটাকাটি ও ঝগড়া বেধে যায় চাচা ও ভাতিজাদের মধ্যে। এক পর্যায়ে ভাতিজা জালাল চাচা মোসলেম উদ্দিনকে শাবল দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই চাচা মোসলেম উদ্দিন মারা যায়। ঘটনার পর এলাকাবাসী ঘাতক জালাল উদ্দিনকে আটকে রেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনা স্থলে গিয়ে ঘাতক কে গ্রেফতার করেন এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরে আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ও লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং তাড়াশ থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please follow and like us: