সিরাজগঞ্জের তাড়াশে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলা ভূমি অফিসের আয়োজনে অফিস চত্বরে সেবার সপ্তাহের উদ্বোধন শেষে জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়। ইউ এন ও সুই চিং মং মার্মার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ খালিদ হাসান, তাড়াশ পৌরসভার মেয়র মোঃ আব্দুর রাজ্জাক, বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মইনুল হক, মাগুরা বিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি এম আতিকুল ইসলাম বুলবুল প্রমুখ।
Please follow and like us: