, || - ||

তাড়াশে ভ্যান চালকের লাঠির আঘাতে কৃষক নিহত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- শফিকুল ইসলাম. তাড়াশ,সিরাজগঞ্জ ,করেসপন্ডেন্ট।
 সিরাজগঞ্জের তাড়াশে অন্যের জমির উপর দিয়ে ভ্যান চলাচলের রাস্তা দাবী করে ভ‌্যান চালক আনিসুর রহমান। রাস্তা না পেয়ে ক্ষীপ্ত হয়ে ওই ভ্যান চালক লাঠি দিয়ে আঘাত করে কৃষক সাইদার রহমান (৬৫) কে এতেই ওই কৃষকের মৃত্যু হয়। এ ঘটনায় সাইদার রহমানের ছেলে রফিকুল ইসলামও গুরুতর আহত হয়।
শুক্রবার (১৬ মে) দুপুরে এ ঘটনা‌টি ঘটেছে, তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের চৌপাকিয়া গ্রামে।এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের বেল্লাল হোসেনের ছেলে ভ্যান চালক আনিসুর রহমান (২৫) একই গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে কৃষক সাইদার রহমানের ফসলী জমির উপর দিয়ে দীর্ঘদিন ধরে ভ্যান চলাচলের রাস্তা দাবী করে আসছিলেন। কিন্তু জমির মালিক কৃষক সাইদার রহমান তাতে সম্মত না হওয়ায় উভয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার দুপুরে উভয়ের মধ্যে বাগবিতান্ডা শুরু হয়। এক পর্যায়ে ভ‌্যান চালক আনিসুর রহমান বাঁশের লাঠি দিয়ে সাইদার রহমানের মাথায় আঘাত করেন এবং তার ছেলে রফিকুল ইসলালের অন্ডোকোষে আঘাত করে গুরুতর আহত করেন। এ সময় এলাকাবাসি তাদের উদ্ধার করে খালকুলা ওহি জেনারেল হাসপাতালে নেয়ার পথে সাইদার রহমানের মৃত্যু হয়। গুরুতর আহত রফিকুল ইসলামের অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ এলাকাবাসী ওই ভ্যান চালকের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
এ প্রসঙ্গে তাড়াশ থানার (ওসি) জিয়াউর রহমান বলেন, ঘটনাস্থল থেকে সাইদার রহমান নামক ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়না তদন্ত ও মামলার প্রস্তুতি চলছে।
Please follow and like us: