তাড়াশ উপজেলায় “ক্যাভেজিং পোল্ট্রি পালনের জন্য ঘর নির্মাণ ও বিতরণ” প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নে নিম্ন আয় ও গরীব শ্রেনী মানুষের অর্থনৈতিক স্বাবলম্বী ও আমিষ এর চাহিদা পূরণের লক্ষ্যে সরকারি অর্থায়নে প্রাথমিক ভাবে ৩১ টি পরিবারের কে মুরগী পালনের জন্য ঘরের বরাদ্দ দেয়া হয়। যার তদারকি ও অর্থ ছাড়ের দায়িত্ব পায় উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ওয়ালীুউল ইসলাম। তিনি এই ৩১ জনের তালিকা প্রস্তুত করার দায়িত্ব দেন নওগাঁ ইউনিয়নের মাঠ কর্মী এল, এস, পি জাহিদুল ইসলাম কে, অভিযোগ উঠেছে জাহিদুল তার পছন্দের মানুষদের নিয়ে তালিকা তৈরি করে অফিসে জমা দেন। অনুসন্ধানে দেখা যায় তালিকায় যাদের নাম আছে তারা সবাই সাবলম্বী এমনকি একই পরিবারে দুই জনের নামও আছে, তালিকায় নেই নিম্ন আয় ও গরীব শ্রেনী মানুষের নাম, অথচ প্রানি সম্পদ কর্মকর্তা এই তালিকা যাচাই বাছাই না করেই পাশ করে দেন। এখানেই শেষ নয়, তালিকা অনুযায়ী বরাদ্দকৃত ঘর নির্মানের দায়িত্ব দেন তার পছন্দের দুই ব্যক্তি যাদের নাম বলেনি এবং ওই এল,এস পি জাহিদুল কে, এখানেও উঠেছে ব্যাপক অনিয়মের অভিযোগ, সরজমিনে দেখা যায় সরকার প্রতিটি ঘরের জন্য বরাদ্দ দিয়েছেন ২০.০০০ টাকা করে, শিডিউল অনুযায়ী, নিচে ইটের ১০*১০ইন্চির ৯ টি পিলার থাকার কথা থাকলেও একটিও নেই, মেহগনি কাঠের স্থলে ইউক্যালেক্টর, .৪৭৫ মিলি টিনের স্থলে .২৪০ মিলি, বেড়ায় জি আই তারের নেটের স্থলে প্লাস্টিকের নেট ব্যবহার করেছে। ঘরের কাজে নির্মাণ মিস্তিরি জানান, প্রতিটি ঘর নির্মাণে সর্বোচ্চ ১০ থেকে ১২ হাজার টাকা ব্যায় হয়েছে। তালিকায় থাকা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা ঘর নির্মাণে অনিয়মের তদন্ত চাই, এবিষয়ে কাজের দায়িত্বে থাকা এল,এস,পি জাহিদুল বলেন আমাকে যেভাবে কাজ করতে বলেছেন আমি সেভাবে করছি আপনি স্যারের সাথে কথা বলেন। তাড়াশ উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ওয়ালীউল ইসলাম বলেন, আমার আগের কর্মকর্তার সময় তালিকা হয়েছে, ঘর নির্মাণে অনিয়মের কথা স্বীকার করে বলেন, ঘর নির্মাণ ব্যায় শেষে অবশিষ্ট টাকা খামারিদের দিয়ে দিচ্ছি, প্রকল্পের নিয়মনীতি বিষয়ে সঠিক উত্তর দিতে পারেনি।
, || - ||
তাড়াশে সরকারি অর্থায়নে মুরগী পালনের ঘরে দুর্নীতি
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- শফিকুল ইসলাম. তাড়াশ,সিরাজগঞ্জ ,করেসপন্ডেন্ট।
Please follow and like us: