সিরাজগঞ্জের তাড়াশে স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে র্যালী শেষে দলীয় কার্যালয়ের সামনে কেককর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব সাইফুল ইসলাম খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি স. ম. আফসার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, সংগঠনিক সম্পাদক অধ্যাপক মোঃ সাইদুর রহমান ও মোঃ জিয়াউর রহমান, যুবদলের আহ্বায়ক এফ এম শাহ আলম, সদস্য সচিব রাজিব আহমেদ মাসুম, , ছাত্রদলের আহবায়ক মোঃ জাহিদ হাসান ফকির, সদস্য সচিব খন্দকার শাহাদাত হোসেন প্রমুখ।
Please follow and like us: