বুধবার , ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

তাড়াশে ৩ দিনব্যাপী ভুমি সেবা মেলার উদ্বোধন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।
শফিকুল ইসলামঃ সিরাজগঞ্জের তাড়াশে ‘স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা’র প্রত্যয় নিয়ে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ জেড এম নাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, স. ম আফছার আলী, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম টুটুল, পৌর বিএনপির আহ্বায়ক তপন গোস্বামী, আব্দুল বারিক খন্দকার, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ ও ছাত্রদলের সদস্য সচিব শাহাদত হোসেন সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠান শেষে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে।
Please follow and like us: