, || - ||

তাড়াশ রায়গঞ্জ ও সলংগা আসনে ২য় বার মনোনয়ন পেলেন অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- শফিকুল ইসলাম. তাড়াশ,সিরাজগঞ্জ ,করেসপন্ডেন্ট।
 আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ তাড়াশ রায়গঞ্জ ও সলংগা আসনে আওয়ামীলীগ দলীয় নৌকা প্রতীকে ২য় বার মনোনয়ন পেলেন বর্তমান সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ। এই আসনে ক্ষমতাশীন দলের প্রায় ১ডজন নেতা এমপি পদে মনোনয়ন চেয়ে দলের কাছে আবেদন করেছিলেন। দলের সভাপতি ও নির্বাচনী বোর্ড সকল প্রার্থীর আবেদন যাচাই বাছাই করে রবিবার বিকেলে সিরাজগঞ্জ-৩আসনে সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ কে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের মাঝি হিসেবে মনোনয়ন দেন বাংলাদেশ আওয়ামীলীগ। দলীয় সুত্রে জানা গেছে, যে সমস্ত সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ রয়েছে, দলে সময় দিতে পারেনি, বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত, জনবিচ্ছিন্ন, বিতর্কিত এবং সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে খারাপ আচরণ করেছেন তাদের এবার মনোনয়ন দেয়া হয়নি। এবার মনোনয়নের ক্ষেত্রে জনপ্রিয়, মেধাবী ও জনবান্ধব নেতাদের প্রাধান্য দেয়া হয়েছে।
নৌকায় ২য় বারের মতো মনোনয়ন প্রাপ্ত আ’লীগ নেতা অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ উচ্ছ্বোসিত হয়ে বলেন, আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়ার জন্য বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা সহ নির্বাচনী আসনের সকল ভোটারদেরকে অভিনন্দন জানাই এবং শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে যেন সক্রিয় ভূমিকা পালন করতে পারি।

Please follow and like us: