, || - ||

তানোরের মুণ্ডুমালা পৌরসভার মেয়রের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বা রেশম কার্ডের বরাদ্দ নিয়ে রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালা পৌরসভার মেয়র উপজেলা আ”লীগের সভাপতি গোলাম রাব্বানীর বিরুদ্ধে কাউন্সিলর ও প্যানেল মেয়র আমির উদ্দিনকে দিয়ে প্রতিহিংসার রাজনীতি শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই দুর্যোগের মুহূর্তে সরকার প্রধান যখন সবাইকে এক যোগে কাজ করার বারবার নির্দেশনা দিয়ে যাচ্ছেন ঠিক সেই সময় মেয়র গোলাম রাব্বানীকে বেকায়দায় ফেলতে নানা ভাবে শুরু করেছেন অপপ্রচার। সরকারের দেয়া মানবিক সহায়তার ৭০০ কার্ড ও ওএমএসের কার্ড নিয়ে শুরু হয়েছে নানা অভিযোগ। এতে করে সরকারের দেয়া এসব কার্ড নিয়ে সরকারি দলের মধ্যে এমন কর্মকাণ্ডে পৌর এলাকা জুড়ে বইছে নানা সমালোচনা। জানা গেছে করোনাভাইরাসের শুরু থেকে ঘরবন্ধি হয়ে পড়া নানা পেশার মানুষের মাঝে নিজের অর্থ খরচ করে খাদ্য সামগ্রী দেয়া শুরু করেন মুণ্ডুমালা পৌর মেয়র উপজেলা আ”লীগের সভাপতি গোলাম রাব্বানী। বিগত প্রায় চার বছর ধরে মেয়র ও সভাপতি থাকলেও স্থানীয় সাংসদ ফারুক চৌধুরী নিজের ক্ষমতা বলে আরেকজন ভারপ্রাপ্ত সভাপতি করে মেয়রকে নানা ভাবে বেকায়দায় ফেলতে মরিয়া হয়ে উঠেন। করোনাভাইরাসের জন্য সরকার থেকে নানা বরাদ্দ আসলেও মেয়র ছাড়াই প্যানেল মেয়র আমিরকে দিয়ে সব কিছু করে নিতে মরিয়া হয়ে উঠেছেন। করোনাভাইরাসের রেশম কার্ড মুণ্ডুমালা পৌরসভার জন্য সরকার ৭০০ কার্ড বরাদ্দ দেন। কিন্তু সাংসদের ক্ষমতায় ৭০০ কার্ড প্যানেল মেয়রকে দিতে নির্দেশ দেন স্থানীয় প্রশাসনকে। কিন্তু এ অনিয়ম কাজে প্রশাসন কোন ভাবেই রাজি হননি। এমনকি মেয়র সব কাউন্সিলরদের ডেকে ৬০০ কার্ড তাদেরকে দিতে চান আর বাকি ১০০ কার্ড নিজে রাখতে চান। কিন্তু প্যানেল মেয়রসহ আরো কয়েকজন কাউন্সিলর মেয়রকে কোন কার্ড দিবেনা বলে সাব জানিয়ে দেয় । মেয়র এতে কোন ভাবেই রাজি হননি। তিনি কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের অনুমতি সাপেক্ষে বাকি কাউন্সিলরদের নিয়ে তালিকা তৈরী করেন। এই তালিকা না দেখেই প্যানেল মেয়র আমিরসহ কয়েকজন কাউন্সিলর বিভিন্ন প্রশাসনিক দপ্তরে অভিযোগ করেন। খোজ নিয়ে জানা গেছে উপজেলা আ”লীগের সভাপতি মুণ্ডুমালা পৌরসভার দুবারের এবং পাচন্দর ইউনিয়ন পরিষদের দুবারের চেয়ারম্যান জম্মগত আ”লীগ পরিবারের সন্তান দুঃসময়ের কাণ্ডারি গোলাম রাব্বানী ও স্থানীয় সাংসদ ফারুক চৌধুরী নিজের ক্ষমতা দেখিয়ে দলের কোন সভা থেকে শুরু করে সব ধরনের কার্যক্রম থেকে তাকে দূরে রাখেন। প্রাণঘাতী করোনাভাইরাসের মধ্যেও সাংসদ তাকে হেয় করতে নানা খেল শুরু করেছেন। কিন্তু ক্লিন ইমেজের রাজনীতি বিধ গোলাম রাব্বানী কোন ঝামেলায় না জোড়িয়ে এই দুর্যোগ মোকাবেলায় দিনরাত নিজের অর্থ ব্যয় করে এবং সরকারের দেয়া ত্রান মানুষের ঘরেঘরে পৌছে দিচ্ছেন। মুলত সাংসদ তাঁর ক্ষমতা দেখাতে এই মহা দুর্যোগে ত্রানের বিষয় নিয়েও নোংরা রাজনীতি করার কারনে চরম ইমেজ সঙ্কটে পড়েছেন। করোনাভাইরাসের প্রথম দিকে ত্রান দিতে এসে ব্যাগে নিজের ছবি ব্যবহার করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। তাঁরপর থেকে তাকে নির্বাচনী এলাকায় দেখা যায়নি। সুত্র মতে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারনে সকল শ্রেণী পেশার মানুষ ঘরবন্ধি থাকার কারনে সরকার প্রধান এসব নিয়ে কোন ধরনের রাজনীতি না করে অসহায় মানুষের পাশে দাড়াতে বারবার আহবান জানালেও সাংসদ ফারুক চৌধুরী তাঁর ভাতিজা উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নাকে দিয়ে ময়ানবিক সহায়তা ওএমএসের কার্ড নিয়ে কোটা কোটা খেলা শুরু করেছেন। যা সরেজমিন তদন্ত করলেই সব পাওয়া যাবে। বিশেষ করে করোনার জন্য মুণ্ডুমালা পৌর সভায় প্রথম বারের মত ওএমএস বা ১০ টাকা কেজি দরের চাল বিক্রির সিদ্ধান্ত নেয় সরকার। কোন নিয়ম না মেনেই উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জুবায়ের ইসলামকে ডিলার নিয়োগ দেয়া হয়। কিন্তু প্যানেল মেয়রসহ আরো কয়েকজন কাউন্সিলর পুরো কার্ড নিতে চাই। না দেবার কারনে তাদের দেয়া তালিকা অনুযায়ী কার্ড হয়। এমনকি মেয়রকে হেয় করতে মৃত ব্যাক্তির নামও তালিকায় দেয় আমির এবং কাউন্সিলর মুস্তাফিজুর একই নামে দুটি কার্ড দেন। এরপর মানবিক সহায়তার ৭০০ কার্ড বরাদ্দ হয়। এটাও তাঁরা নিতে চাই। কিন্তু মেয়র সাব জানিয়ে দেয় তাঁরা যদি নিতে চাই নিক আমি কোথাও কোন স্বাক্ষর করবনা। মুণ্ডুমালা পৌরসভার কাউন্সিলর হাবিবুর রহমান জানান জানান সরকারি ত্রান আসার আগেই নিজের অর্থে পৌরসভার প্রায় সাড়ে পাচ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দেয় মেয়র । আর মেয়র যেখানে লাখ লাখ টাকা খরচ করে অসহায় মানুষদের ঘরে খাবার পৌছে দিচ্ছেন। তিনি নাকি তালিকা তৈরিতে স্বজনপ্রীতি করেছে এটা হাস্যকর ছাড়া কিছুই না। এসময় যে ভাবেই হোক মানুষের ঘরে খাবার পৌছাতে হবে। মেয়র সে কাজেই নিজেকে ব্যস্ত রাখছেন। এসময় এসব নিয়ে রাজনীতি করা মানে প্রতিপক্ষকে হাসানো ছাড়া কিছুই না এবং নিজেরাই নিজেদের কাঁদা ছড়াছড়িতে সরকারে ভাবমূর্তি নষ্ট হবে। ভুলভ্রান্ত হলে বসে নিজেদেরকেই সমস্যা দূর করতে হবে। মতবিরোধ থাকতে পারে তাই বলে এই সময় মোটেও এসব কাম্য না।আর মেয়র তালিকা তৈরি করেননা কাউন্সিলররা যেভাবে তালিকা দেয় মেয়র বিশ্বাসে সেটাতে স্বাক্ষর করেন। যিনি লাখ লাখ টাকা খরচ করে টনের টন চাল ডাল দিচ্ছেন আর তিনি মরা ব্যক্তি ও একজনের নামে দুইটি কার্ড দিবেন। এসব কাজ করা হচ্ছে মেয়র কে হেয় তাঁর জনপ্রিয়তা নষ্ট করার জন্য। কিন্তু এতে করে তাঁর জনপ্রিয়তা আরো বাড়ছে। কারন উপজেলা বাসী জানান মেয়র রাব্বানী কেমন নেতা। কাউন্সিলর মুস্তাফিজুর রহমান জানান আমি কোন এক নামে দুই কার্ড করিনি মেয়রের লোকজন করেছে। পৌরসভা থেকে বলা হচ্ছে আপনি করেছেন জানতে চাইলে অস্বীকার করেন। প্যানেল মেয়র আমির উদ্দিন বলেন এটা সমন্বয়ের অভাবে এভুল হয়েছে। সবাই মিলে সমন্বয় করলে ভুলটা হতনা। মৃত ব্যক্তির কার্ড আপনি দিয়েছেন পৌরসভায় লিখিত আছে জানতে চাইলে অস্বীকার করে একই ধরনের কথা বলেন।পৌর সচিব আবুল হোসেন জানান মৃত ব্যক্তির কার্ড আমিন কাউন্সিলর দিয়েছেন এবং এক নামে দুই কার্ড কাউন্সিলর মুস্তাফিজুর দিয়েছেন সেটি আমার কাছে প্রমান আছে। এরা মেয়রকে অফিসকে হেয় করতেই এসব কাজ করছেন। মুণ্ডুমালা পৌর মেয়র উপজেলা আ”লীগের সভাপতি গোলাম রাব্বানী জানান আমাকে প্রশ্ন বিদ্ধ করতে কাউন্সিলর আমিন মৃত ব্যক্তির নামে কার্ড তৈরি করেছেন এবং কাউন্সিলর মুস্তাফিজুর এক জনের নামে দুটি কার্ড করেছেন। তাঁরা নিজেরাই এসব করে আমার বিরুদ্ধে অভিযোগ দিয়ে বেড়াচ্ছেন। আমি নিজের অর্থ ১৫ থেকে ১৬ লাখ টাকা খরচ করে পৌর এলাকাসহ বিভিন্ন জায়গায় চাল ডালসহ নিত্যপন্য বিতরণ করেছি। এটাই অনেকের সহ্য না হওয়াতে আমার বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। যে সব কাউন্সিলর অভিযোগ করেছেন তাঁরা পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের সাথেই প্রতি নিয়তই খারাপ আচরণ করে থাকেন। উপজেলা বাসী জানে কে দুর্নীতিবাজ কে কর্মী বান্ধব কার ইশারাই এসব হচ্ছে সবই জানা। আমিতো আর বাড়িবাড়ি গিয়ে তালিকা করিনি। কাউন্সিলররাই করে থাকেন। অভিযোগ কারিরা আমাকে কোন কিছু দিবেনা তাঁরা সব নিবে।ক্ষমতা থাকলে আমার চেয়ারটাও নিয়ে নিত। আমি মানুষকে দিই, আর তাঁরা মানুষের কাছ থেকে আদায় করে।

Please follow and like us: