রাজশাহীর তানোর উপজেলায় জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখা ও অবৈধ মজুদ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) পৌর এলাকার তালন্দ বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা খানের নেতৃত্বে পরিচালিত হয়।
অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে আমিনুল ইসলাম নামের এক ব্যক্তিকে দ- দেওয়া হয়। তিনি তালন্দ বাজার এলাকার ইদ্রিস আলীর ছেলে।
জানা যায়, আমিনুল ইসলাম নিজ বাড়ির পাশে অবৈধভাবে তেল মজুদ করে বেশি দামে বিক্রি করছিলেন। এ সময় তিনি তেল বিক্রির বৈধ কাগজপত্র ও উৎস সংক্রান্ত কোনো প্রমাণ দেখাতে ব্যর্থ হন। ফলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় তার অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিন অভিযানে ১৩৮ লিটার ডিজেল ও ৫ লিটার পেট্রোল জব্দ করা হয়, যা তাৎক্ষণিকভাবে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে।
ইউএনও নাঈমা খান বলেন, সরকার দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর। কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে অবৈধভাবে তেল মজুদ ও বেশি দামে বিক্রির চেষ্টা করছে। এ ধরনের অনিয়ম রোধেই আমাদের এ অভিযান।
তিনি আরও বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। অবৈধ মজুদ বা নির্ধারিত দামের বেশি নেওয়ার ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে এবং অনিয়মের তথ্য পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, সীমান্ত এলাকায় জ্বালানি তেলের পাচার রোধ ও অভ্যন্তরীণ সরবরাহ স্বাভাবিক রাখতে সম্প্রতি রাজশাহীর প্রতিটি উপজেলায় নজরদারি জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার , ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
তানোরে অবৈধ তেল মজুদ করায় ৩০ হাজার টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।
Please follow and like us: