নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোরে উন্নয়ন মেলা উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে । শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব এবং প্রধান আলোচক হিসেবে সরকারের বিভিন্ন উন্নয়ন মুলুক কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোঃ গোলাম রাব্বী। বিশেষ অথিতির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বন্দনা রানী, থানার অফিসার ইনচার্জ ওসি রেজাউল ইসলাম , সহকারী কমিশনার ভুমি আব্দুল্ল্যা আল মামুন, কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল মজিদ । যুব উন্নয়ন অফিসার সাদেকুজ্জামানের পরিচালনায় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার শামিম আহম্মেদ খান, বিএমডিএর সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম, পিডিবির আবাসিক প্রকৌশলী আবু সাইদ হেলালী, পল্লী বিদ্যুতের এজিএম সানোয়ার, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়িকা হায়দার ফায়ার সার্ভিস ইনচার্জ আকবর আলী প্রমুখ। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং উপজেলার স্কুল কলেজ মাদ্রাসার প্রধানরা উপস্থিত ছিলেন।
রবিবার , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি
তানোরে উন্নয়ন মেলা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।
Please follow and like us: