কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা যুবদলের কমিটি অনুমোদন দেয়ায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারন সম্পাদক আবদুল মোনায়েম মুন্না, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা, জেলা যুবদলের সভাপতি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সাধারণ সম্পাদক হাজী আনোয়ারুল হককে শুভেচ্ছা জানিয়ে বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে অনুষ্ঠিত মিছিলে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, সদস্য সচিব শাহনেওয়াজ মজুমদার, পৌর যুবদলের আহবায়ক মোঃ হাসান, সদস্য সচিব বদিউল আলম নোমান খাঁ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়হক আবুল হাসনাত মোঃ যোবায়ের হোসেন, এম এ খায়ের মজুমদার, শহিদুল ইসলাম, আবুল হাসেম, মোস্তাফিজুর রহমান রিপন, নুর মোহাম্মদ, কাজী হাবিব আবু রকিব, আবু বকর ছিদ্দিক, জাকির হোসেন, শরীফ হাসান, শাহাদাত হোসেন, আজিম খান, দেলোয়ার হোসেন মজুমদার মাছুম, রিপন মিয়া, পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক আশিকুর রহমান আশিক, সাইফুল ইসলাম নবাবজাদা, জিএম শামীম নয়ন, ইয়াছিন সবুজ, সাইফুল ইসলাম স্বপন, আবদুল কাদের, বিল্লাল হোসেনসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত যুবদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী। এ সময় নেতাকর্মীরা ২৬ নভেম্বর বিএনপির কুমিল্লা বিভাগীয় গণ সমাবেশ সফল করার আহবান জানান।
, || - ||
তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চৌদ্দগ্রামে যুবদলের নবগঠিত আহবায়ক কমিটির আনন্দ মিছিল
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।
Please follow and like us: