, || - ||

তারেক রহমানকে দেশে এনে সাজা কার্যকরের দাবীতে মতলব উত্তর ছাত্রলীগের বিক্ষোভ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

মনিরুল ইসলাম মনির ঃ- জিয়া অরফানেজ ট্রাস্ট দূর্নীতি মামলার আসামী তারেক রহমানসহ পলাতকদের দেশে এনে সাজা কার্যকরের দাবীতে মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদের নেতৃত্বে সোমবার বিকালে উপজেলার এনায়েতনগর সাহেব বাজারে বিক্ষোভ মিছিল করা হয়েছে। এসময় পলাতক আসামীদের লন্ডন থেকে দেশে ফেরত এনে আদালতের দেয়া রায় দ্রুত কার্যকরের দাবী জানান ছাত্রলীগ নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সদস্য মো. অলিউল্লাহ, উপজেলা ছাত্রলীগ নেতা আঃ বাতেন, যুবলীগ নেতা খোরশেদ আলম, ফতেপুর পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মানিক মোল্লা, সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাজহারুল ইসলাম শান্ত, সাধারন সম্পাদক নাজমুল করিম রাজিব, ফতেপুর পূর্ব ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম, ফরাজীকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছদরুল আমিন, ছেঙ্গারচর পৌর ছাত্রলীগ নেতা মুছা, ছাত্রলীগ নেতা কাজী তামজিদ, সজিব, তুহিন, তাজুল ইসলাম, সোহেল রানা, আনোয়ার হোসেন প্রমুখ।

Please follow and like us: