তালার উপজেলার ২৬নং কলাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই’র অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ফেব্রয়ারী) সকালে কলাপোতা প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হযরত আলীর সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে কলাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই।
তেরছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য আলাউদ্দিন সরদার, সহকারি শিক্ষক আল মামুন কাজী, শেখ মজিবুর রহমান, ডলি দাস, তেরছি মাধ্যমিক বিদ্যলয়ের সহকারি শিক্ষক প্রদীপ কুমার, সাবেক ইউপি সদস্য আইয়ুব আলী, শ্রমিলীগ নেতা হামিদুর রহমান, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী অর্পিতা, জয়িতা দাস প্রমুখ । এসময় বিদ্যালয়র সকল শিক্ষার্থী, অভিভাবক, সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, প্রধান শিক্ষক আব্দুল হাই দীর্ঘ ১৯ বছর সুনামের সাথে কলাপোতা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করে আসছেন। এর আগে তিনি মির্জাপুর প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে সুনামের সাথে দায়িত্বপালন করেছেন। তার অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অঝোরে কেদেছেন তার দীর্ঘদিনের সহকর্মীরা, ছাত্র-ছাত্রীরাসহ শুভাকঙ্খীরা।