মোঃ তাজমুল ইসলাম, তালা প্রতিনিধি:- গত ৩ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ ঘটিকায় লক্ষনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মার্ঠ প্রাঙ্গনে তেঁতুলিয়া ইউনিয়ন পযার্য়ে আন্তঃ বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১৯ টি স্কুলের ছাত্র-ছাত্রীরা ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন করে। উক্ত অনুষ্ঠানে তালা উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো: ওবায়দুল্যাহিল আসলাম সভাপত্ত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান সরদার রফিকুল ইসলাম। এছাড়া শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মিতা কুন্ডু চৌধুরী, মোঃ ফারুক হোসেন, কৃষ্ণা কর্মকার, রুবিয়া পারভীন মনি, হাকিম সরদার, মোঃ কামরুজ্জামান, মোঃ জাকির হোসেন, মোঃ আফজাল হোসেন, চন্দনা রানী ঘোষ, বঙ্কিম চন্দ্র আইচ, মোঃ রোকনুজ্জামান, মোঃ জাহাঙ্গীর আলমসহ সকল বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন লক্ষণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদর্শন দেবনাথ।
শনিবার , ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ৪ঠা মহর্রম, ১৪৪৮ হিজরি
তালার তেঁতুলিয়া ইউনিয়ন পযার্য়ে আন্তঃ বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: