মোঃ তাজমুল ইসলাম, তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়ানের শুকদেবপুরে হোসেন সরদার (২৫) নামে এক যুবক শিকলবন্দি জীবনযাপন করছেন। মানসিক ভারসাম্যহীন এই যুবককে নিজ বসতবাড়ির পিছনে শিকলবন্দি করে রাখা হয়েছে । সংসারে প্রচন্ড অভাব-অনটন থাকায় চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। তবে তাকে সুস্থ করে তুলতে কবিরাজী চিকিৎসা চলছে বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে।
তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শুকদেবপুর গ্রামে গিয়ে দেখা যায়, বাড়ির পিছনে একটি গাছের সঙ্গে শিকলে হাত-পা বেঁধে রাখা হয়েছে ২৫ বছর বয়সী যুবক হোসেনকে। হোসেনের পিতা ভ্যানচালক মালেক সরদার জানান, তিন ছেলের মধ্যে হোসেন সবার বড়। আর দুই ভাই শ্রমিকের কাজ করেন। হোসেন জন্ম থেকে মানসিক ভারসাম্যহীন ছিল। বয়স বাড়ার সাথে সাথে তা স্পষ্ঠ হয়। ঘরের আসবাবপত্র ভেঙে ফেলে, আবার খুঁটি ধরে ঝাঁকুনি দিতে থাকে। মানুষ দেখলেই তার দিকে তেড়ে যান। তার পাগলামিতে গ্রামের সবাই অতিষ্ঠ। সংসারে অভাব-অনটন থাকায় সময়মত তাকে চিকিৎসার ব্যবস্থা করতে পারেনি। বছর দুয়েক আগে পাবনা থেকে একজন ডাক্তার কপিলমুনি এসে রোগী দেখেন শুনে আমরা হোসেনকে নিয়ে গিয়েছিলাম । কিন্তু হোসেন আর স্বাভাবিক জীবনে ফিরে যাবে না বলে জানিয়ে দেন চিকিৎসক। তাই শিকলে বন্দী করে কবিরাজী চিকিৎসা চালিয়ে যাচ্ছেন বলে তিনি জানান।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন সোনা জানান, ইউনিয়ন পরিষদের পক্ষ যতটুকু সম্ভব হোসেনের পরিবারকে সহযোগিতা করা হয়।
, || - ||
তালার হোসেনের শিকল বন্দী জীবন শেষ হলোনা
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: