, || - ||

তালায় অধ্যক্ষের স্বেচ্ছাচারিতায় এমপিওভূক্তি হতে পারছেনা এক শিক্ষক

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ-  তালায় অধ্যক্ষের স্বেচ্ছাচারিতায় এমপিওভূক্তি হতে না পেরে মানবেতার জীবন যাপন করছেন উৎপল কুমার সাহা নামের এক কলেজ শিক্ষক। এন,টি,আর,সি,এ কর্তৃক নির্বাচিত হয়ে প্রায় ২ বছর আগে তিনি জাতপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে প্রভাষক ব্যাংকিং পদে যোগদান করলেও অদ্যাবধি এমপিওভুক্তি হতে পারেননি। এ ঘটনায় নিরুপায় হয়ে শিক্ষক উৎপল কুমার সাহা তালা উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিয়োগ করেছেন। তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
লিখিত অভিযোগে তিনি জানান, গত ০৯/১০/২০১৬ ইং তারিখে এন,টি,আর,সি,এ কর্তৃক নির্বাচিত হয়ে ২৬/১০/২০১৬ ইং তারিখে প্রভাষক (ব্যাংকিং) পদে জাতপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে যোগদান করেন। ২০১০ সালের জনবল কাঠামো অনুয়ায়ী বাণিজ্য বিভাগে ¯œাতকোত্তর ডিগ্রীধারী হিসাবে তিনি প্রভাষক (ব্যাংকিং) পদে যোগদানে বিবেচিত হন। এছাড়া বর্তমান পরিপত্র অনুয়ায়ী শিক্ষক উৎপল কুমার সাহার নিবন্ধন করা ছিল ২০০৫ সালে। তখন থেকে ২০১০ সাল পর্যন্ত ব্যাংকিং বিষয়ে কোন নিবন্ধন ছিলনা। এদিকে কলেজে যোগদানের পর থেকে অধ্যক্ষ মোঃ সাইফুল্লাহ শিক্ষক উৎপল কুমার সাহার বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র শুরু করে এবং তার এমপিওভূক্তির জন্য প্রস্তুতকৃত ফাইলে স্বাক্ষর করবেনা বলে জানিয়ে দিয়ে বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে আসছে। অধ্যক্ষের স্বেচ্ছাচারিতার কারণে প্রায় ২ বছর এমপিওভূক্তি না হতে পারে তিনি মানবেতর জীবন-যাপন করছেন। এ ঘটনায় নিরুপায় হয়ে শিক্ষক উৎপল কুমার সাহা গত ৪ এপ্রিল তালা উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছেন।
তবে বিষয়ে কথা বলতে জাতপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল্লাহ’র সাথে কয়েক দফা যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
Please follow and like us: