তালা প্রতিনিধি:- বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সনামধন্য কবি সিকান্দার আবু জাফর’র সুনামকে অক্ষুন্য রাখতে মেলায় কোন অশ্লীল কার্যক্রম চলবে না। গতবার ভ্যান ওয়ালারা কেঁদেছে, কুলিমজুর কেঁদেছে, জুয়া চলেছে, লটারী চলেছে, নারী নিয়ে পতœী হিসাবে ব্যবহার হয়েছে। গতবার জেলা প্রশাসন বলেনি, এখানে জুয়া হবে, কিন্তু হয়েছে, বলেনি লটারী হবে, সেটিও হয়েছে। চেয়ারম্যানরা বলেছেন আপনি ওখানে যেতে পারবেন না। তবে যেতে পারবেন গতবার যা ঘটেছে এবার তা বন্ধ করতে আপনাকে যেতে হবে। কবির জন্ম ভিটায় কবির বুকের উপরে হয়েছে এটা লজ্জার, এ লজ্জা আমাদের। সিকান্দার আবু জাফর যদি দেখেন, তার চেতনা যদি দেখে, তবে লজ্জা পাবে বিবেক, লজ্জা পাবে জাতি, এইটা যদি চলতে থাকে সিকান্দার আবু জাফরকে ধ্বংস করা হবে, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা হবে। এর প্রতিবাদ করতে সবাইকে এগিয়ে আসতে হবে। সিকান্দার আবু জাফর কোন পরিবারের নয়, সিকান্দার আবু জাফর বাঙ্গালী জাতীর, বাঙ্গালীর সম্পদ। আমাদেরকেও সিকান্দার আবু জাফরকে অর্জন করতে হবে। এবং সেই অর্জনকে সামনে রেখেই এই অঞ্চলের মানুষ হিসাবে সৈয়দ জালাল উদ্দীন হাসেমী, সৈয়দ কামল বখত থেকে শুরু করে রাজনৈতিক, শিক্ষাবিদ এবং সাংস্কৃতিক কর্মী হিসাবে যারা আছেন তাদেরকে আমরা অর্জন করতে চাই। আমরা আজকে সিকান্দার আবু জাফরকে নিয়ে ব্যবসা করতে চাইনা। আগামী শতবর্ষে আমাদের সেই স্বপ্ন প্রত্যয় যেন বাস্তবায়ন হয়। কবি সিকান্দার আবু জাফরের ৯৯ তম জন্মদিন উপলক্ষে মেলার উদ্বোধনী অনুষ্ঠানের সাতক্ষীরা-১(তালা-কলারোয়) আসনের সংসদ সদস্য এ্যড. মুস্তফা লুৎফুল্লাহ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন । ৯ মার্চ শুক্রবার সন্ধায় জেলা প্রশাসনের আয়োজনে তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সুত্রমতে ৪ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ জাকির হোসেন, সিনিয়র এ এস পি(তালা সার্কেল) মোঃ আতিকুল হক, কবি পরিবারের সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে তালা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ মফিজ উদ্দীন, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্ছো খানম, জেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান সরদার রফিকুল ইসলামসহ সকল ইউপি চেয়ারম্যান, শিক্ষক, সুধী সমাজ উপস্থিত ছিলেন।
, || - ||
তালায় কবি সিকান্দার আবু জাফর মেলার উদ্বোধন
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: