সোমবার , ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

তালায় কালের কন্ঠ’র দশম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

বর্নাঢ্য আয়োজনে ও উৎসব মুখর পরিবেশে সাতক্ষীরার তালায় পাঠক নন্দিত দৈনিক কালের কন্ঠ পত্রিকার দশম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (৩১জানুয়ারী) সকালে তালা প্রেসক্লাবে হরুমে এ উপলক্ষ্যে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু’র সভাপতিত্বে ও কালের কন্ঠ পত্রিকার তালা উপজেলা প্রতিনিধি মোঃ রোকনুজ্জামান টিপু’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাষ্টার আলাউদ্দিন জোয়ার্দ্দার আওয়ামীলীগ নেতা আলহাজ্ব গোলজার সরদার, তালা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এম এ ফয়সাল, তালা রিপোর্টাস ক্লাবের সাধারন সম্পাদক বি এম জুলফিক্কার রায়হান, যায়যায়দিন’র তালা উপজেলা প্রতিনিধি মোঃ মামুন রেজা, প্রেসক্লাবের সদস্য আজমল হোসেন জুয়েল, মোঃ তাজমুল ইসলাম, শেখ আব্দুস সালাম, অর্জুন বিশ্বাস, কাজী লিয়াকত হোসেন, দীপ্ত নিউজের বার্তা সম্পাদক শেখ নাদীর শাহ্ প্রমুখ ।

আলোচনাসভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। এরপর অনুষ্ঠানে আগত সবাইকে কেক, মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়।

Please follow and like us: