মোঃ তাজমুল ইসলাম,তালা (সাতক্ষীরা) সাতক্ষীরার তালায় উপজেলার জাতপুর এলাকা থেকে ৪কেজি হরিণের মাংসসহ ৪জনকে আটক করেছে জাতপুর পুলিশ ক্যাম্প । বৃহস্পতিবার (৩০জানুয়ারী) রাতে সাড়ে ন’টার দিকে উপজেলার আলাদীপুর গ্রামের সরদার বাড়ীর মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ ক্যাম্প সূত্রে জানাযায়, খুলনা জেলার কয়রা উপজেলা থেকে অবৈধ পন্থায় মোটর সাইকেল যোগে হরিণের মাংস পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তালা উপজেলার জাতপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ সাইদুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স আলাদীপুর এলাকা থেকে ৪ জনকে আটক করে। পরে তাদের মোটর সাইকেলে থেকে প্যাকেটজাত ৪কেজি হরিণের মাংস পাওয়া যায়।
আটককৃতরা হলেন, কেশবপুর উপজেলার দোর মুঠিয়া গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে মুনছুর রহমান (৩৮), বশিরুজ্জামানের ছেলে আসাদুজ্জামান (৩৭), নতুন মূলগ্রামের এনায়েত হোসেনের ছেলে আবু তাহের (২৮), বাশবাড়ীয়া গ্রামের মোহর আলী গাজীর ছেলে মিজানুর রহমান (২৭)। আটককৃতদের রাতেই ক্যাম্প থেকে তালা থানায় হস্তান্তর করা হয়। শুক্রবার (৩১জানুয়ারী) সকালে বণ্য প্রাণী সংরক্ষণ আইনে মামলার পর তাদেরকে জেলহাজতে প্রেরণ করেন তালা থানা পুলিশ।তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।