, || - ||

তাহিরপুরে অসহায়দের দুয়ারে দুয়ারে বাদাঘাট কালচারাল সোসাইটি

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

বৈশ্বিক জনজীবনে মহামারী আকার ধারণ করা করোনা ভাইরাস প্রাদুর্ভাবে কর্মহীন, দুস্থ, অসহায়, মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের দুয়ারে দুয়ারে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট কালচারাল সোসাইটি। বৃহস্পতিবার দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত তাহিরপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় গ্রামে গ্রামে খোঁজ করে খাদ্য সামগ্রী পৌছে দেয় ভিন্ন ধারার সংগঠন বাদাঘাট কালচারাল সোসাইটি।

সূত্রে জানায়, বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়নের মোট ১০টি গ্রামে করোনা পরিস্থিতিতে বাড়ি বাড়ি গিয়ে কর্মহীন, দুস্থ, অসহায় মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত যারা লজ্জায় খাদ্য সামগ্রীর জন্য কারে কাছে যেতে পারছেন না, আত্মসম্মানের ভয়ে লাইনে দাঁড়াচ্ছেন না এ সময়স্থ পরিবার খোঁজ করে রাত দিন পরিশ্রম করে তালিকা তৈরী করেন কালচারাল সোসাইটি সংগঠনের সাথে সম্পৃক্ত কয়েকজন তরুণ সাংবাদিক। দুই ইউনিয়নের ১০টি গ্রামের ১৫০টি পরিবারের মধ্যে দুয়ারে দুয়ারে ত্রাণ পৌছে দেওয়া ছিল রীতিমতো তাদের এক চ্যালেঞ্জ। কখনও পায়ে হেঁটে আবার কখনও ইজিবাইক চড়ে দুয়ারে দুয়ারে পৌঁছে দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর দেয়া হয়েছে এসব খাদ্য সামগ্রী উপহার। এসব খাদ্য সামগ্রী কর্মহীন, দুস্থ ও অসহায়দের দুয়ারে দুয়ারে পৌঁছানো সম্ভব হয়েছে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মানবিক ও অসহায় মানুষের কল্যানে কাজ করা বিজেন ব্যানার্জি’র অকুণ্ঠ সমর্থন ও আন্তরিক সহযোগিতার কল্যানার্থে।

গতানুগতিক ত্রাণ বিতরণ পদ্ধতির বাহিরে গিয়ে দুয়ারে দুয়ারে খাদ্য সামগ্রী পৌছে দেয়ার বিষয়ে সংগঠনের সহ-সভাপতি এম.এ রাজ্জাক, ও সাধারণ সম্পাদক আবির হাসান-মানিক জানান, আমাদের প্রথম ধাপ ছিল উপজেলা প্রশাসনের সমর্থন ও সহযোগিতা নেয়া। পরে প্রকৃত দুস্থ ও অসহায়দের খোঁজে বের করবো এবং ধাপে ধাপে তাদের দুয়ারে দুয়ারে খাদ্য সামগ্রী পৌছে দিবো।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কামাল হোসেন জানান, সামাজিক দূরত্ব নিশ্চিত করে, খাদ্য সামগ্রী বিতরণের গতানুগতিক পদ্ধতির বাহিরে গিয়ে দুয়ারে দুয়ারে খাদ্য সামগ্রী পৌছে দেওয়াটা রীতিমতো এক চ্যালেঞ্জ ছিলো। তিনি বলেন, উপজেলা প্রশাসনের সমর্থন ও সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হয়েছে।
বাদাঘাট কালচারাল সোসাইটির সভাপতি সাজ্জাদ হোসেন শাহ্ জানান, বর্তমানে বৈশ্বিক মহামারির এ পর্যায়ে কিছু কিছু মানবিক মানুষ বা কর্মকর্তার দেখা মিলছে স্থান কাল পাত্র ভেদে, ঠিক তেমনি তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি একজন মানবিক কর্মকর্তা। সঙ্কটকালীন মুহুর্তে যাঁর দৃঢ় মনোবল ও সাহসী পথচলা দেশের এ ক্রান্তিলগ্নে আমাদেরকেও উদ্বুদ্ধ করেছে। তিনি বলেন, উপজেলা প্রশাসনের সমর্থন ও সহযোগিতায় কর্মহীন, অসহায় ও দুস্থ পরিবারের দুয়ারে দুয়ারে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পৌছে দিতে সম্ভব হয়েছে।

Please follow and like us: