, || - ||

তাহিরপুরে করোনা ভাইরাস নিয়ে খোলা চিঠি

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।
সম্প্রতি বিশ্বে সবচেয়ে আলোচিত বিষয় করোনা ভাইরাস। বিশ্বজুড়ে মানুষ নিজেদের এবং তাদের পরিবারকে করোনাভাইরাস থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করছে।
এরই প্রেক্ষাপটে সুনামগঞ্জের তাহিরপুরে আগামী ২২ থেক ২৪ মার্চ ৩ দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাওয়া শত বার্ষীয় শাহ্ আরেফিন(র.) ওরস ও  সনাতন ধর্মাবলম্বীর পণতীর্থ স্নানে লক্ষাধিক লোকের সমাগমকে কেন্দ্রকরে  করোনাভাইরাস সংক্রমণের আশংকায় সম্প্রতি একটি খোলা চিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে দেখা গিয়েছে। চিটির মূল ভাষ্য, জনসাধারণের সুস্থতার দিকটি বিবেচনা করে শাহ আরেফিন রহঃ ওরশ এবং হিন্দু সম্প্রদায়ের পণতীর্থ স্নান ও বারুণী মেলা ৩ দিনের পরিবর্তে ১দিনে সম্পন্ন করার জন্য বলা হয়েছে।
ভাইরাল হওয়া খোলাচিটি টি হুবুহু তুলে ধরা হলোঃ
মাননীয় জেলা প্রশাসক সুনামগঞ্জ, এমপি সুনামাগ্ঞ্জ-১, এবং  ৪ আসন, UNO, পুলিশ সুপার, কমান্ডেন্ট  বিজিবি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সুনামগঞ্জবাসি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, বর্তমানে করোনাভাইরাস আমাদের বহুল জনসংখ্যার দেশেও প্রবেশ করছে। যার জন্য ১৭ই মার্চের মুজিব বর্ষের বড় বড় জনসমাগমকৃত অনুষ্টানসমুহ জনসাধারণের সুস্থ্যতার কথা বিবেচনা করে স্থগিত করে শুধু মূল অনুষ্টানসমুহ করা হচ্ছে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার জন্য।
আগামী ২২-২৪ মার্চ ২০২০(সম্ভাব্য) লাউড়ের গড় শাহ আরফিন( র:)এর ওরশ ও রাজারগাঁও এ হিন্দু ধর্মের পূণ্যস্নানের দিন। যার ফলে এই দুই ধর্মের ভক্তবৃন্দের প্রায় ৪-৫ লক্ষ মানুষের সমাগম ঘটে। এই বিশাল জন সমাগম হওয়া বর্তমান পরিস্থিতিতে সমীচীন নয় ও উদ্বেগজনক বটে।মানুষের মধ্যে করোনা ভাইরাস ছড়ানোর আশংঙ্কা থেকে যায় খুব বেশি।
তাই জনসাধারণের সুস্থ্যতার দিকটি বিবেচনায় নিয়ে এবং ভক্তবৃন্দের মনোবাসনার কথা বিবেচনা করে শাহ আরফিন (র:) এর ভক্তবৃন্দের ভক্তিপ্রদান  ও পূণ্যস্নান ১দিনে শেষ করা হোক এবং ওরশ ও স্নান কে কেন্দ্র করে মেলা, কাফেলা, জনসমাবেস ঘটে এমন অনুষ্টান নিষিদ্ধ করা হোক।
অতএব, সম্মানিত জেলা প্রশাসক সমীপে এই আবেদন যে মরণজ্ঞাতি করোনাভাইরাস এর প্রভাব বিস্তার থেকে সুনামগঞ্জ জেলাবাসী তথা দেশের সর্বসাধারণ কে নিরাপদ  রাখতে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করার জন্য বিনীত অনুরুধ করা হইল।
Please follow and like us: