সুনামগঞ্জের তাহিরপুরে তরুণ সমাজকে মাদক থেকে দুরে রাখতে এবং শিক্ষা ও ক্রীড়া উন্নয়ন করার লক্ষ্যে উপজেলার বাদাঘাট ইউনিয়নে একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে যাত্রা শুরু করেছে বাদাঘাট কিংস স্পোর্টস একাডেমি ।
রবিবার (১নভেম্বর) বিকালে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দোয়া মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।
সংগঠনের উদ্যোক্তারা বলেন, বৃহত্তর তাহিরপুর অঞ্চলে তরুণ সমাজকে মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার মাধ্যমে সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডে নিয়োজিত করার উদ্যেশ্যে আমাদের এ সংগঠনের শুভ যাত্রা।
তাহিরপুর ফুটবল উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক আবির হাসান-মানিক এর সঞ্চালনায় ও সভাপতি গণেশ তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাংবাদিক কামাল হোসেন রাফি, মেঘালয় স্পোর্টিং ক্লাবের সহ সভাপতি কামাল হোসেন জনি।
এছাড়াও সংগঠনটির উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুল আল মামুন, আজিজুর রহমান কাউসার, রাকিবুল ইসলাম রকি ও নাঈম।
এ সময় উপস্থিত ছিলেন, নুরে আলম, জাহাঙ্গীর আলম, হানিফ আহমেদ প্রমূখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা তাজুল ইসলাম।
Please follow and like us: